বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৮:০০

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. রুবেল মিয়াকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়রা বলছেন, জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

রুবেল মিয়া কৈলাটি গ্রামের সামছুদ্দিনের ছেলে। এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। রুবেল মিয়া বৃহস্পতিবার ইফতারের পর রাতে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে স্থানীয় রাজনের ঘরের পেছনে পৌঁছালে তার চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি