র‌্যাবের অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ১২:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৪৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে জাল বিমান টিকিট, জাল ভিসা ও ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার শাহজাহান উপজেলার দত্তপাড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।

র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, শাহজাহান গ্রামের সাধারণ মানুষদের বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করছে। এছাড়া সে জালিয়াতির মাধ্যমে অনেককে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে মানবপাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার শাহজাহানসহ এ চক্রের অন্যান্যদের ধরে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম