বাংলাদেশ-নেপাল সড়ক যোগাযোগের উদ্যোগ: রাষ্ট্রদূত

ময়মনসিংহ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক বন্ধুর মতো বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র। তিনি বলেছেন, ‘জাতিগতভাবে আমরা প্রায় একই। আমরা এই দুই দেশের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘করোনা মহামারির পর আমরা বাংলাদেশের সঙ্গে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরবর্তী সময়ে চুক্তি করার লক্ষ্যে আমরা কাজ করবো। যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সঙ্গে কেন নয়? নেপালের সঙ্গে যোগাযোগের জন্য এটি হতে পারে ভালো একটি মাধ্যম।’

এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী