ময়মনসিংহে ফের বেড়েছে শনাক্তের হার

ময়মনসিংহ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে দুই জন মারা গেছেন। মৃত্যু কমলেও করোনা শনাক্তের হার বেড়েছে। 

এদিকে চলতি মাসের (সেপ্টেম্বর) ১২ দিনে মমেকের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনা ইউনিটে নতুন ১১ জনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ১১ জন। এ ছাড়া সুস্থ হয়ে ২৩ জন বাড়ি ফিরে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন।

/এসএইচ/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের