ময়মনসিংহ মেডিক্যালে বেড়েছে মৃত্যু  

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:২১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:২১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জানানো হয়, করোনায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের চার জন, নেত্রকোনার তিন ও টাঙ্গাইলের একজন রোগী মারা গেছেন।  

৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৩৩ জন এবং আইসিইউতে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৪টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬.৫৪ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।

/টিটি/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম