জামালপুরে বজ্রাঘাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৭:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:৫৫

জামালপুরের ইসলামপুরে বজ্রাঘাতে দাদা-নাতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের মৃত ভোলা সরদারের ছেলে সুন্দর আলী সরদার (৬৫), জিব্রাইল সরদারের ছেলে রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৩০) হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে সকাল থেকে কৃষিকাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই সুন্দর আলী মারা যান। গুরুতর আহত হন রফিক মিয়া এবং মোশাররফ। 

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মোশাররফকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা নাসরিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী