মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ আসামি কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি 
১১ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:২১

শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার দুই আসামি আব্দুস সাত্তার (৪৫) ও সাদেক আলীকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে তোলা হলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের ইন্সপেক্টর খন্দকার শহীদুল হক জানান, আসামিদের শেরপুরের নালিতাবাড়ি আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, সোমবার দুপুরে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভুক্তভোগী মা-মেয়ের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেন জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. খায়রুল কবীর সুমন। তিনি জানান, তিন সদস্যের নারী মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাদের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৯ অক্টোবর) মধ্য রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশিকুড়া গ্রামে স্থানীয় আট জন মিলে মা ও মেয়েকে একটি নির্জন বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী মায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা এখনও পলাতক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের