শূন্য শনাক্তের দিনে ময়মনসিংহ মেডিক্যালে ৩ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১২:১১আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২:১১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুই জন ও নেত্রকোনার একজন রোগী রয়েছেন। এদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে অক্টোবরের ১৭ দিনে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৬৭ জন মারা গেলেন। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ হাসপাতালে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জন মারা গেছেন। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে আছেন সাত জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৮০ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি