ময়মনসিংহে শনাক্তের সঙ্গে বেড়েছে মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১১:২৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:২৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এছাড়া গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় নেমে এলেও তা বেড়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জনের কার্যালয়।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ময়মনসিংহের চার জন ও কিশোরগঞ্জের এক রোগী রয়েছেন। মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। 

এ নিয়ে অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হলো। তবে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ছয় জন ভর্তিসহ ৬১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ছয় জন হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫ টি নমুনা পরীক্ষায় ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩৬ জন।

 

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি