ময়মনসিংহ মেডিক্যালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১১:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:০৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিন জন ও জামালপুরের একজন রোগী রয়েছেন। এদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৫ জন মারা গেলেন। তবে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে হাসপাতালটিতে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ইউনিটে নতুন ছয় জন ভর্তিসহ মোট ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাত জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮০ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি