দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূল আসামিসহ গ্রেফতার ৬

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১৪:৪২আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪:৪২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। 

গ্রেফতারকৃতরা হলো—মূল আসামি রিয়াদ মিয়া (২২), শরীফ মিয়া (২০), মিজানুর রহমান (২২), আব্দুল হামিদ (১৯), মিয়া হোসেন (২০) ও রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আব্দুল হামিদকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূল আসামিসহ গ্রেফতার ৬

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, গতরাতে ময়সনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের দুটি টিম। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াদ মিয়াকে শনিবার ভোরে হালুয়াঘাট থেকে গ্রেফতার করে  র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী এক কিশোরীর বাবা।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী