এক মোটরসাইকেলে ৩ জন, ট্রাকচাপায় সবাই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৯:০২ আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:২৬

ময়মনসিংহের শম্ভুগঞ্জের চায়না মোড়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহের ত্রিশালের কালিবাজার সেনবাড়ির ফজলুল হকের ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলি (১৮) ও ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শম্ভুগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই তিন জন ত্রিশালে গ্রামের বাড়ি ফিরছেন। পথে পেছন থেকে তাদের ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। একই ঘটনায় আরেক মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সর্বশেষ খবর
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন