ময়মনসিংহে বোরো রোপণের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২১ জানুয়ারি ২০২২, ১৪:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪:০৬

বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের কৃষকরা। মাঘের শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে তারা মাঠে নেমেছেন। বোরো চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা স্থানীয় কৃষি বিভাগের।

ময়মনসিংহ সদরের সুহিলা গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, ৬৫ শতক জমিতে বোরো আবাদের জন্য দুই মাস আগে হাইব্রিড সুপার জাতের তিন কেজি ধান বীজ কিনে আনেন। এরপর বীজতলা প্রস্তুত করেছেন। এখন জমি চাষ করে সেচ দিয়ে চারা রোপণ শুরু করেছেন। চারা রোপণে ১০ জন শ্রমিক লাগবে। বর্তমানে প্রতিজন শ্রমিকের মজুরি ৫০০ টাকা। চারা রোপণের পর প্রয়োজনমতো ইউরিয়া, টিএসপি, ফসফরাস ও সালফার সার ব্যবহার করতে হবে। 

তিনি আরও জানান, চারা রোপণের সাত দিনের মাথায় আগাছা দমনের জন্য এক ধরনের লিকুইড কীটনাশক ব্যবহার করতে হয়। এরপর বোরো আবাদের পরিচর্যা শুরু। আবহাওয়া ভালো থাকলে এবং ভালো ফলন হলে বোরো আবাদ থেকে ৩০-৪০ মণ ধান ঘরে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন মাসুদ। 

ময়মনসিংহে বোরো আবাদে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

গোপালনগর গ্রামের কৃষক আব্দুল বারী জানান, জানুয়ারির শুরু থেকে বোরো রোপণে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন। একসঙ্গে বোরো আবাদ শুরু করায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ কারণে শ্রমিকের মজুরি অনেকটাই বেশি। তবে লাভবান হওয়ায় বোরো আবাদে অধিকাংশ কৃষক আগ্রহী হয়ে উঠেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, চলতি মৌসুমে জেলায় দুই লাখ ৬০ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারির শুরুতে থেকে বোরো চারা রোপণ শুরু হয়েছে। গত সোমবার পর্যন্ত জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সরকার বোরো আবাদের জন্য জেলায় ২৫ হাজার কৃষককে সার ও বীজ এবং ৫২ হাজার কৃষককে বীজ দিয়ে সহায়তা দিয়েছে বলে জানান তিনি। 

/এসএইচ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি