ছেলেকে রক্ষা করতে এসে প্রাণ গেলো বাবারও

জামালপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩২

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া বাবা ছেলে হলেন- ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)।

এলাকাবাসী জানান, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মন্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচ পাম্পের বৈদ্যুতিক ক্যাবল ছিঁড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ওই ক্যাবল মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচ পাম্পের তার মেরামত করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের