সিএনজি দেখেই টোল ঘরের দড়ি টান, উল্টে শিশু নিহত

জামালপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০

জামালপুরের দেওয়ানগঞ্জে টোল ঘরের দড়িতে আটকে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জের পাথরের চর ব্রিজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিন মিয়া বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাপাড় এলাকার আবু রায়হানের সন্তান।

এ বিষয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জোয়াহের জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আবু রায়হান তার পরিবারকে নিয়ে বকশিগঞ্জ থেকে সিএনজিযোগে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজের সামনে পৌঁছায় সিএনজিটি। এ সময় টোলের জন্য ব্রিজের সামনে থাকা একজন লোক দড়ি উঁচু করে সিএনজিটির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু গতি বেশি থাকায় দড়ির সঙ্গে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই শিশু শাহিন মিয়ার নিহত হয়। এ ছাড়া সিএনজির যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, শিশু শাহিন মিয়ার লাশ এখনও সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রেই রয়েছে। এ বিষয়ে মামলা বা ময়নাতদন্তের জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে