উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৭ মে ২০২২, ২০:৩২আপডেট : ০৭ মে ২০২২, ২০:৩২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত নয় কারও। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। তবে দেশের উন্নয়নের স্বার্থে আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।

শনিবার (০৭ মে) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যা কল্পনাও করতে পারি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করে দেখান। এজন্য দেশের এত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এই উন্নয়ন অব্যাহত থাকবে।’

বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। 

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, আগামী মাসেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আমরা টানেল নির্মাণ করেছি; যা দেশের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ। আমরা যমুনা নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের পরিকল্পনা করেছি। অদূর ভবিষ্যতে জামালপুরে ব্রিজ হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুনন্নাহার শেফা।

/এএম/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের