সিলিং ফ্যান পড়ে কপাল ফাটলো মুরাদ হাসান এমপির

জামালপুর প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৬:০৭আপডেট : ১৩ মে ২০২২, ১৬:১৩

সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার দেবাশীষ রাজবংশী।

স্থানীয়রা ও হাসপাতাল সূত্র জানা যায়, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে তার সমর্থকদের সঙ্গে বৈঠকখানায় তিনি আলোচনা করছিলেন।

মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৈঠক চলাকালে এক বৃদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়ার সময় সিলিং ফ্যান পড়ে গেলে এমপি মুরাদ আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার দেবাশীষ রাজবংশী শুক্রবার দুপুরে জানান, রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালের চিকিৎসকরা তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। 

তিনি আরও বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। নিজ বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের