ঢলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১০ জুন ২০২২, ২০:৩০আপডেট : ১০ জুন ২০২২, ২০:৪১

শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে দিয়ামনি নামে ১৪ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর (বালুর চর) এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার রফিকুলের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, দুপুর ২টার দিকে দিয়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ঢলের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম