সন্তানকে বাঁচাতে বন্যার পানিতে ঝাঁপ, মায়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৮:১১আপডেট : ২১ জুন ২০২২, ১৯:১৪

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুড়াইল হাওরে শিশুসন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে মায়ের মৃত্যু হয়েছে। তবে শিশুসন্তান বেঁচে আছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে জুড়াইল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জুলেখা বেগম (৩২) জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার বলেন, ‌‘সকালে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য জুলেখা বেগম ও তার জা নাজমুন্নাহার সন্তানদের নিয়ে ডিঙি নৌকায় জুড়াইল হাওরে যান। এ সময় প্রবল বাতাসে নৌকাটি দুলে উঠলে জুলেখার মেয়ে তানজিনা (৭) পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে ঝাঁপ দেন মা। তানজিনাকে জীবিত উদ্ধার করতে পারলেও ডুবে যান জুলেখা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।’ 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জুলেখার স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’   

এদিকে, মঙ্গলবার দুপুরে কলমাকান্দার নাজিপুর এলাকায় বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, নাজিপুর এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি