ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ 

নেত্রকোনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২১:৫০আপডেট : ১৪ জুলাই ২০২২, ২১:৫০

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে প্রিতম মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিশকাকুনী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রিতম ওই এলাকার জলিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে ভগ্নিপতি হালিমকে নিয়ে ধলাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান প্রিতম। মাছ ধরা শেষে বিকাল ৫টার দিকে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার সময় মাঝ নদীতে দুই জনেই ডুবে যান। স্থানীয়রা হালিমকে উদ্ধার করলেও প্রিতমকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

বিশকাকুনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মিয়া জানান, নদীতে মাছ ধরতে গিয়ে দুই জন নিখোঁজ হয়েছিলেন। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এখনও একজন নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার কাজ করছেন। 

পূর্বধলার থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, রাত ৮টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের
পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার বাবা-ছেলের মরদেহ
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী