ইউএনও অফিস থেকে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে গেলো চোর

নেত্রকোনা প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২১:২৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:২৯

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে নগদ চার লাখ ৪৪ হাজার টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিস্কসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে (৩১) দুর্ধর্ষ এই চুরি ঘটনা ঘটে।  ইতোমধ্যে চুরির বিষয়টি তদন্তে পুলিশ বাহিনীসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে। এ ঘটনায় আটপাড়া থানায় মামলা হয়েছে। 

জানতে চাইলে ইউএনও মো. শাকিল আহম্মেদ চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতরাতের যেকোনও একটা সময়ে চুরি হয়েছে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। আর আমার অফিসের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী অমিতাভ সরকার বলেন, অফিসের নাইটগার্ড কখন চুরি হয়েছে এবং কে বা কারা চুরি সংঘটিত করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল বলেন, সিআইডি টিম এসেছে, আলামত সংগ্রহ করে আমরা তদন্ত করছি। 

/টিটি/
সম্পর্কিত
আদালতের আদেশ অমান্য: জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব
আট ইউএনও’র বদলির আদেশ বাতিল
ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী