সুদের টাকা দিতে না পারায় শিশুকে অপহরণ

শেরপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২২:৩৪আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:৩৪

সুদের টাকা আদায়ে শেরপুরের ঝিনাইগাতী‌তে ঋণ নেওয়া ব্যক্তির সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ শিশু‌টি‌কে (১০) উদ্ধার ক‌রেছে। ওই শিশুর বাবা উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের আব্দুল হালিম চরা সুদে ঋণ নিয়েছিলেন।  

অভিযোগ উঠেছে গত রবিবার (৩১ জুলাই) দাদন ব্যবসায়ী মোফাজ্জল শিশুটিকে অপহরণ ক‌রে। প‌রে সোমবার (১ আগস্ট) রাতে পাশের নালিতাবাড়ী উপজেলার নলজুড়া বাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সটকে পরে অভিযুক্ত মোফাজ্জল। এ ঘটনায় শিশুটির নানি জুলেখা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ৮ মাস আগে আগে মোফাজ্জলের থেকে চরা সুদে ৫০ হাজার টাকা ঋণ নেন আব্দুল হালিম। নির্ধারিত সময়ের মধ্যে তি‌নি ১৮ হাজার টাকা সুদ এবং আসল থেকে ১৫ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা পরিশোধের জন্য সময় চাইলে মোফাজ্জল সময় না দিয়ে উল্টো প্রায় দুই লাখ টাকা বেশি দাবি করেন, এমনকি টাকা না দিলে তার ছে‌লেকে তুলে নেওয়ার হুমকি দেন ।

পরে টাকা দিতে না পারায় রবিবার দুপুরে আব্দুল হালিমের ছেলেকে অপহরণ করে মোফাজ্জল। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে নালিতাবাড়ী উপজেলার নলজুড়া বাজার থেকে উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় এক‌টি অপহরণ মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। অপহরণকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান আছে।

/টিটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের