ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৯:০৯আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:০৯

জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমানোসহ বিভিন্ন বিষয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট দেওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোস্তাক আহম্মেদ সম্প্রতি ফেসবুকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য এবং বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ফেসবুকে নেতিবাচক এসব মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে উপযুক্ত প্রমাণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বুধবার (৩১ আগস্ট) দুপুরে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত বলেন, ‘ফেসবুকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক পোস্ট দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন মোস্তাক আহম্মেদ। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে মোস্তাক আহম্মেদ লিখেছেন, ‘প্রিয়, আওয়ামী লীগ সরকার। সমালোচনা ব্যতীত আলোচনার সুযোগ খুবই কম। জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে ৩৬ টাকা, কমেছে পাঁচ টাকা। অবকাঠামোগত উন্নয়ন ব্যাপক, সামাজিক উন্নয়ন জিরো।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের