সোনালী ব্যাংকের ময়মনসিংহের মুক্তাগাছা শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. ফরিদুর রহমান শাওনকে সভাপতি ও ময়মনসিংহের প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা গোলাম সারোয়ার আকাশকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ময়মনসিংহ শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্যাংকের ময়মনসিংহ বাণিজ্যিক কেন্দ্র শাখার সিনিয়র কর্মকর্তা রাহাতুল রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন দেন সংগঠনটির সভাপতি আলাউদ্দিন তুষার এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোস্তফা মো. খায়রুল আলম, আশরাফুল আলম, মো. নাসির উদ্দিন, মো. ফাজলে নূর, আনোয়ার হোসেন সোহেল, মো. নাজমুল হুদা, মো. ইলিয়াস উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, মো. সিরাজুল ইসলাম, মো. মাসুদুল ইসলাম, মো. হাদিউল ইসলাম, তানভীর আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে আরও রয়েছেন মো. হাশিম উল্লাহ নয়ন, মো. গাজীউর রহমান, সাহেবুল হক, ফয়জুল ইসলাম, এরশাদ হোসেন প্রমুখ।
পরে নবগঠিত কমিটির সদস্যরা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
নবনির্বাচিত সভাপতি ফরিদুর রহমান শাওন বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন, ভিশন বাস্তবায়নে সংগঠনের প্রতিটি সদস্য কাজ করে যাবে।









