শিশুকে ধর্ষণ চেষ্টায় গৃহশিক্ষকের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮

ছয় বছর বয়সী শিক্ষার্থীকে পড়ানোর সময় ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কাচারিপাড়া মহল্লার প্লে শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে পড়াতে বাসায় আসে গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এ সময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। 

/টিটি/
সম্পর্কিত
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা
সর্বশেষ খবর
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ