পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ ফুটবলারের পরিবার

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৬ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের আট জনই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা হওয়া এই আট ফুটবলারের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি বলেন, সাফজয়ী কলসিন্দুর গ্রামের আট ফুটবলার জেলার ও সারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাদের জন্য আমরা গর্বিত। এই আট পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেবে জেলা প্রশাসন। এ ছাড়া তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিধিত্ব করা ময়মনসিংহের ওই গ্রামের আট ফুটবলার হলেন- সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।

২০১১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ড কাপের মাধ্যমে ফুটবলের বড় কোনও টুর্নামেন্টে পা রাখেন তারা। তখন তারা কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই সময় কেউ তৃতীয় শ্রেণিতে, কেউবা চতুর্থ শ্রেণিতে পড়েন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার