বন্য হাতি তাড়াতে গিয়ে পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির পালকে তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন বুনেশ রিছিল (৬৫) নামের এক কৃষক। তিনি উপজেলার কুলাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে বিজয়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিচিলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

স্থানীয় বাসিন্দা নাঈম পাঠান জানান, বুধবার রাত ৯টার দিকে ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে ৪০টির মতো বন্য হাতি প্রবেশ করে। স্থানীয়রা একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির পালকে তাড়াতে বের হন। এ সময় বুনেশ রিছিল একটি হাতির পায়ে চাপা পড়ে আহত হন। তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠান। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিছিল মারা যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিবিরুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুনেশ রিছিলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘হাতির আক্রমণে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের