সয়াবিনের ওপর চাপ কমাতে ময়মনসিংহে দ্বিগুণ সরিষা চাষ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০

ময়মনসিংহে এবার প্রায় দ্বিগুণ জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছর জেলায় যেখানে সরিষা আবাদ হয়েছিল পাঁচ হাজার ২৪৬ হেক্টর জমিতে এবার সেই আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২০৫ হেক্টরে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকেছেন বলে জানিয়েছেন কৃষিবিদরা।

জেলার সদর উপজেলার বোরোরচর গ্রামের কৃষক শামসুল হক ৩০ শতক জমিতে বারি ১৪ জাতের সরিষা আবাদ করেছেন। গত বছর ২০ শতক জমিতে সরিষা আবাদ করে ২০ হাজার টাকা মুনাফা পেয়েছিলেন। কম খরচে বেশি লাভ হওয়ায় এবার জমির পরিমাণ বাড়িয়ে ৩০ শতকে সরিষা আবাদ করেছেন। নভেম্বরের শুরুতে আমন ধান কাটার পরপরই তিনি সরিষা রোপণ করেন। এখন তার ক্ষেতজুড়ে হলুদের সমারোহ।

এবারও ভালো ফলন হবে জানিয়ে শামসুল হক বলেন, ‌‘সরিষা গাছে হলুদ ফুল ধরেছে। জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরিষা তোলা যাবে। সরিষা মাড়াই শেষে বোরো ধান আবাদ করবো। যেভাবে ফলন হয়েছে তাতে এবার ৩০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।’

কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকেছেন

শুধু শামসুল হক নন; জেলার অনেক কৃষক এবার সরিষা আবাদ করেছেন। সদরের গোপালনগর গ্রামের তালেব উদ্দিন জানান, সরিষার তেলের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় সরিষা আবাদ করেছেন। এবার যে ফলন দেখা যাচ্ছে তাতে লাভবান হবেন বলে জানান তিনি।

কম খরচে বেশি লাভ হওয়ায় এবং ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দ্বিগুণ জমিতে কৃষকরা সরিষা আবাদ করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করেছি আমরা। জেলার ৩৯ হাজার ৫০০ কৃষককে প্রণোদনা হিসেবে এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে। কৃষকরা বারি ১৪, বিনা-৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেছেন। এবার ফলন ভালো হয়েছে। আগামীতে কৃষকরা আরও বেশি জমিতে সরিষা আবাদ করবেন বলে আশাবাদী আমরা।’

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের