সাবেক এমপি জজ মিয়া মারা গেছেন

ময়মনসিংহ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের জাতীয় পার্টির দুবারের সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া (৮৩) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে বুধবার (১১ জানুয়ারি) ভোররাতে সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও গফরগাঁও থেকে নির্বাচিত এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন এনামুল হক জজ মিয়া। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুবার সংসদ সদস্য হন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বাদ আসর গফরগাঁওয়ের চর শিলাসী এলাকার মসজিদের পাশের গোরস্থানে এনামুল হক জজ মিয়াকে দাফন করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, এনামুল হক জজ মিয়া তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টনে দুই সন্তানকে নিয়ে থাকেন। এমপি থাকার সময় গফরগাঁও পৌর শহর ও ঢাকায় বিলাসবহুল বাড়ি ছিল তার। ওসব সম্পদ স্ত্রী-সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। সবশেষ নিজের জায়গা না থাকায় তাকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দিয়েছিল সরকার। তৃতীয় স্ত্রী রুমার সঙ্গে ১০ বছরের ছেলে নূরে এলাহীকে নিয়ে ওই ঘরে বসবাস করছিলেন তিনি।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান বলেন, ‘বার্ধক্যজনিত কারণে মারা গেছেন সাবেক এমপি এনামুল হক। বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ
সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো