মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৯:২৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৯:২৬

নেত্রকোনার কলমাকান্দায় হতদরিদ্র পরিবারের এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে (১৪) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ ডিসেম্বর স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা তাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী উপজেলার একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। পরে কলমাকান্দা থানা পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িত শাহ আলম নামে একজনকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার একটি স্থানে পাড়ায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে মুখ বেঁধে জমিতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। কিন্তু অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় হতদরিদ্র পরিবারটি থানায় অভিযোগ করতে সাহস পায়নি।

পরে ঘটনার জানাজানি হলে মঙ্গলবার (১০ জানুয়ারি) নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে, কলামাকান্দা থানা পুলিশের সহযোগিতায় নির্যাতনের শিকার ওই কিশোরীর বড় বোন কলমাকান্দা থানায় বাদী হয়ে তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- মিলন মিয়া ওরফে বাব্বা (২০), রুবেল মিয়া (২২) ও শাহ আলমকে (৩২)।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, মামলার অভিযুক্ত শাহ আলমকে বুধবার ভোরে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানী‌তে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী