শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:৪৯

জমি সংক্রান্ত বিরোধে শেরপুরে আব্দুর রফিক (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদরের বাজিতখিলার প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুর রফিকের সঙ্গে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই আঙ্গুর ও কেনা গংদের। এ নিয়ে রফিকের বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার এক মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসেন রফিকুল। অপর একটি মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশের এক কাঠ গাছের বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রফিকের বড় ভাই সামসুল হক বলেন, ‘দুই একর জমির সঠিক কাগজপত্র থাকার পরও ভুলে চাচাতো ভাই ইয়াকুব ও অন্যদের নামে বিআরএস রেকর্ড হয়। রেকর্ড বাতিলের মামলাও আদালতে চলমান। কিন্তু এরপরও ইয়াকুবের ছেলে আঙ্গুর মিয়া জোরপূর্বক জমি দখল করে রাখে। এই জমি নিয়ে বিরোধে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শেরপুর সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল বলেন, ‘নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি