ইতালি প্রবাসীকে তুলে নিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৬

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক ইতালি প্রবাসীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

আহত প্রবাসীর নাম আনিছ মোল্লা (৩৫)। তিনি মেলান্দহ পৌরসভার পশ্চিম জালালপুর গ্রামের মৃত তারা মোল্লার ছেলে। ২০০৭ সাল থেকে ইতালিতে থাকা আনিছ চলতি বছরের গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন এবং আগামী ২ মার্চ তার ইতালিতে যাওয়ার কথা।

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার বিকালে মেলান্দহ বাজার রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনে আনিছ তার ইতালি প্রবাসী চাচা নুর হোসেনকে উঠিয়ে দিতে গেলে ট্রেনের বগিতে স্থানীয় এক যাত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে তাকে তার বাড়ি থেকে ডেকে বের করেন মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

তার অভিযোগ, বাড়ির গেটে বের করেই ইসমাইল হোসেন ও তার সহযোগী ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মা বকুল বেগম জানান, তার প্রবাসী ছেলেকে যারা বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এই বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনের মোবাইল ফোনে কল করা হলে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী