অর্ধ মাটিচাপা অবস্থায় সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০

ময়মনসিংহের নান্দাইলে আবু সাঈদ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামে একটি পানের বরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছানুয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিলেন। সে ওই এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে আবু সাঈদ খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। সন্ধ্যা হলে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৯টার দিকে পার্শ্ববর্তী বেলতৈল গ্রামের আব্দুর সাত্তারের পানের বরজের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাঈদের ব্যবহৃত মোবাইলে কল দিলে সেখানে সেটি বেজে ওঠে।

পানের বরজের পাশে খোঁজাখুঁজি করলে সেখানে ড্রেনের মধ্যে মাথার দিকে অর্ধেক শরীর মাটিচাপা অবস্থায় দেখতে পান। পরে নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার দেহের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা কালু মিয়া জানান, রাতের বেলায় আব্দুস সাত্তারের পানের বরজের পাশে আবু সাঈদের পরিবারের লোকজনের চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে দেখি, মাটিচাপা অবস্থায় লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া জানান, সাবেক ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, মাটির নিচে শরীরের অর্ধেক অংশ চাপা অবস্থায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সাবেক ইউপি মেম্বারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুষ্ঠু তদন্তপূর্বক এই ঘটনার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম