মোটরসাইকেলকে বাসের ধাক্কা, সড়কে ছিটকে দম্পতি নিহত

নেত্রকোনা প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৩:৪৮আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৩:৪৮

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোটরসাইকেলকে বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের সন্তান।

উপজেলার নেত্রকোনা-মদন সড়কের মাটিকাটা এলাকায় বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁ গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে এবং তার স্ত্রী নাইসা আক্তার। নান্টু নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিযে বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নান্টু তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে খালিয়াজুরীতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত বলে জানান। নাইসা ও তার সন্তানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার  স্ত্রীর মৃত্যু হয়।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি