ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেলো ২ ব্যবসায়ীর

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৩:২৫আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:১৯

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে কাঁচামালবাহী মিনি-পিকআপে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্প পুলিশ কার্যালয় এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) ও নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করে জানান, কাঁচামালবাহী মিনি-পিকআপ ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে ভরাডোবার শিল্প পুলিশ কার্যালয় এলাকার সামনে আসতেই ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ। এতে মিনি-পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী মারা যান। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী