অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৬:০২আপডেট : ০৫ মে ২০২৫, ১৬:০২
রাজধানীর রামপুরার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
 
নিহত সাদিয়ার ভাই মো. তানজিম নওশাদ জানান, তার বোন কিশোরগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন। আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে মেজো বোনের বাসায়, কালাচাঁদপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আফতাবনগর গেটের কাছাকাছি পৌঁছালে অটোরিকশার চাকার সঙ্গে সাদিয়ার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন।
 
তিনি আরও জানান, দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, সাদিয়া আর বেঁচে নেই।
 
সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে বসবাস করতেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
 
/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম