মাইক্রোবাস খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ০৯:০৭আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:৫০

ময়মনসিংহের ত্রিশালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার আরোহী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও সাত জন। 

রবিবার (১২ মার্চ) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন ধোবাউড়ার মুন্সিরহাট এলাকার তোতা মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৫৫) ও তার বোন দুলেনা বেগম (৫০)। বাকি দুইজন পুরুষ। তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

নিহত রেজিয়া বেগমের মেয়ে শিখা আক্তার জানান, ধোবাউড়ার মুন্সিরহাট থেকে তার বাবা, মা, ফুপু এবং তার ছেলে ইয়াসিনসহ আরও অনেকে মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন। 

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া বলেন, ‘ত্রিশালে পৌঁছানোর পরে রাত ২টার দিকে যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসকে ওভারটেক করতে যায়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়।’

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতর থেকে দুই নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুই জনের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি