স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ফাঁকা গুলি

নেত্রকোনা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৭:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:০৫

নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনে র‍্যালি নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হাসান আবু চাঁন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক ও যুবদল নেতা শাহ আলম।

পুলিশের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন তাদের বাধা দিলে সংঘর্ষে জড়ান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পরে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তবে বিএনপি নেতাদের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় ব্যানার নিতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। একপর্যায়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। চার জনকে আটক করে পুলিশ।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূঁইয়া বলেন, ‘সকালে উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার পথে ব্যানার নিতে বাধা দেয় পুলিশ। আমরা সেখান থেকে চলে আসার সময় ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় পুলিশ। এ সময় আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। সেইসঙ্গে গুলি ছুড়েছে। পরে আমাদের চার নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও যদি পুলিশ বাধা দেয়, তাহলে এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর কী হতে পারে। নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানাই। আটক নেতাকর্মীদের মুক্তি চাই।’

নেত্রকোনার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া উইং) মো. লুৎফুর রহমান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা র‌্যালি করে শহীদ বেদিতে যাওয়ার সময় পুলিশকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী