জামালপুর সদর আ.লীগ সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ, সম্পাদককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ০১:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০১:৫৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানকে কারণ দর্শানোর নোটিশ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (২৯ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ। সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী বলে উল্লেখ করেন; যা দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খানকে কারণ দর্শানোর নোটিশ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়, একইসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব প্রদানে সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

আলোচনা সভার ওই বক্তব্যকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে বহিষ্কার এবং সভাপতি আব্দুল মান্নান খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। 

এ ঘটনায় গত কয়েকদিন ধরে সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী