পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

জামালপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১০:৫০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১:৪১

জামালপুরের মেলান্দহে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের আবুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (৩২) ও জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার পিকআপ চালক কাজল (৩৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা তিনজন নিহত হন। তারা রাতে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকালে অফিসে যাচ্ছিলেন।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পুলিশ ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করেছে।

/আরআর/
সম্পর্কিত
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি