জামালপুরে কুকুরের কামড়ে আহত ২৫

জামালপুর প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১০:০১আপডেট : ২৯ মে ২০২৩, ১০:০১

জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন। রবিবার (২৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া ও জিগাতলাসহ আরও কয়েকটি এলাকায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হন ২৫ জন। হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পৌর শহরের জিগাতলা এলাকার আব্দুল কাদের তরফদার দুলাল বলেন, ‘সকালে নাস্তা করে বাসায় ফিরছিলাম। এমন সময় আমার ১০-১২হাত সামনে একজনকে কুকুরে কামড় দিয়েছে তা খেয়াল করিনি। তাকে ছেড়ে দিয়ে আমাকে এসে আক্রমন করে। আমার পা ও হাতে কামড় দেয়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।’

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাজিব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জনের মতো চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন। কুকুরের কামড়ে আহতদের র‌্যাভিক্স ডিসি ও র‌্যাভিক্স ইমোনো গ্লোবিওলিন ভ্যাকসিন দিতে হয়। হাসপাতালে র‌্যাভিক্স ডিসি ভ্যাকসিন না থাকায় রোগীদের কিনে দিতে হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কুকুরের কামড়ে মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
এক ‘পাগলা কুকুরের’ কামড়ে ৫ জনের মৃত্যু, সুন্দরগঞ্জে আতঙ্ক
গুলশান পার্কে পোষ্য নিয়ে হাঁটার অনুমতি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম