পূর্বধলায় পানিতে ডুবে ভাইবোনসহ প্রাণ গেলো ৩ জনের

নেত্রকোনা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ১০:০৫ আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:৪৪

নেত্রকোনার পূর্বধলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার দুই স্থানে এসব ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশ তলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে খেলছিল। একপর্যায়ে ভাই পানিতে ডুবে যাচ্ছে দেখে বড় বোন সোনিয়া তাকে উদ্ধার করতে যায়। পরে দুজন পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়ানো একটি শিশু চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। ততক্ষণে দুজনের মৃত্যু হয়।

উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে একই দিন দুপুর আড়াইটার দিকে সজীব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর কালডোয়ার গ্রামের রিপন মিয়ার স্ত্রী দুই বছরের সন্তান সজিবকে উঠানে রেখে গরুর খাবার দেওয়ার জন্য বাইরে যান। এক পর্যায়ে শিশুটি খেলার সময় বাড়ির পাশের মাটি কাটার গর্তে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার