মামলা করে কী করমু, বিচার পামু না: ঢাকায় সমাবেশে নিহত রেজাউলের বাবা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০১ আগস্ট ২০২৩, ১৯:২৩আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৯:৩২

‘আমরা গরিব মানুষ, মামলা করে কী করমু, বিচার পামু না। যে যাবার সে আমাগো অসহায় করে ছেড়ে চলে গেছে। মামলা করলে তো আর পোলারে ফিরে পামু না। মামলা করলে আদালতে আদালতে ঘুরতে হবে, কারি কারি টাকা খরচ হবে।’ কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন শুক্রবার ঢাকার গোলাপ শাহ মাজারের সামনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিমের বাবা আব্দুস সাত্তার।

শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা রেজাউল।

রেজাউল কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না জানিয়ে সাত্তার বলেন, ‘আমার পোলাসহ পরিবারের কেউ কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমরা কৃষক মানুষ। সারাদিন কাজ করি সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসি। পোলারে পাঠাইছিলাম লেখাপড়া করে বড় আলেম হবে। কিন্তু এভাবে জীবন দিতে হবে এটা ভাবতেও পারিনি।’

রেজাউলের মা রেনু বেগম বলেন, ‘কোরবানির ঈদের পর রেজাউল বিদায় নিয়ে ঢাকায় মাদ্রাসায় চলে গেল। আর ফিরে আসলো লাশ হয়ে।’

নিহত রেজাউল করিম

তিনি বলেন, ‘মামলা করে লাভ কী? দুনিয়ার আদালতে আমার ছেলের বিচার পাওয়া যাবে না। এর চাইতে আল্লাহর কাছে বিচার দিলাম। যারা আমার ছেলেকে হত্যা করেছে তারা যেন শাস্তি পায়।’ 

আরও পড়ুন: মাটিতে শুয়ে কাঁদছেন রেজাউলের মা, বলেছেন ‘আমার ছেলে রাজনীতি করতো না’

রেজাউল করিমের চাচা মতলেব আলী বলেন, ‘আমার ভাই খুব সহজ-সরল মানুষ। কৃষির উপরে নির্ভরশীল সংসার। খুব কষ্ট করে ছেলে রেজাউল করিমকে বড় আলেম বানাবে বলে লেখাপড়া করাতে ঢাকায় পাঠিয়েছিলেন। মামলা করলে থানা আর আদালতে আদালতে ঘুরতে হবে। এসব টাকা জোগানোর মতো সাধ্য নেই। তাই মামলা করার সিদ্ধান্ত নেওয়া যায়নি।’

নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, নিহত রেজাউলের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করার জন্য থানায় আসেনি। তবে মামলা করলে ঘটনাস্থল ঢাকায় গিয়ে করতে হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বিকালে শান্তি সমাবেশে গোলাপ শাহ মাজারের সামনে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন রেজাউল। ময়নাতদন্ত শেষে রবিবার (৩০ জুলাই) নকলার গ্রামের বাড়িতে রেজাউলের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী