মাদারগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ১৩:০০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৩:০০

জামালপুরের মাদারগঞ্জে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে সুবর্ণা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

নিহত সুবর্ণা মেলান্দহ উপজেলা কায়েতপাড়া এলাকার লাল মিয়ার মেয়ে। আটক খোকন (২৭) মাদারগঞ্জ উপজেলার বাবলুগড় এলাকার জিয়াউল হকের ছেলে। তিনি উপজেলার বালিজুড়ী বাজারে থান কাপড় ও জুতার ব্যবসা করেন। বালিজুড়ী বাজারে তার ভাড়া নেওয়া দোকানের সামনে একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ১৫ বছর আগে খোকনের সঙ্গে পারিবারিকভাবে সুবর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে ছিল। মঙ্গলবার দুপুরে খাবার নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে ওই গৃহবধূ গলায় ফাঁস দেন। পরে এলাকাবাসী রাত ৯টার দিকে ঘরের মধ্যে নিহতের লাশ ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর অত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ থানার ওসি মাহাবুব হক বলেন, হাসপাতাল থেকে থানায় জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর হাসপাতালে পাঠানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের