জামালপুরে যমুনার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ২২:২১আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২২:২১

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে পানি।

তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ২৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানিয়েছে। এদিকে, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী অঞ্চল।

এসব অঞ্চলে বেশ কিছু শাক-সবজি, বীজতলা, সদ্য রোপিত রোপা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।

এ বিষয়ে জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সর্বশেষ ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচে রয়েছে যমুনার পানি। এ ছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ২৯৫ সেন্টিমিটার নিচে রয়েছে।’

অপরদিকে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী