বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৮ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৮

ময়মনসিংহের ফুলপুরে শ্যামল (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলোকদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের হযরত আলীর ছেলে।

আটক তিন জন হলেন- আলোকদি গ্রামে দৌলত আলীর ছেলে মঞ্জুরুল হক (৩০), শামসুল হকের ছেলে মোসাদ্দিক (৩৮) ও বাবুল মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৩২)।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত শ্যামল বালু ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের দিকে আসছিলেন। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, ঘটনা সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
হত্যার পর পেট কেটে বস্তায় ভরে লাশ ফেললো পানিতে, যেভাবে ধরা পড়লো খুনিরা
স্কুলছাত্রীকে হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে অটোরিকশাচালক
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার