গণতন্ত্র মুক্ত হলে খালেদা জিয়া মুক্ত, দেশ সুস্থ হলে তিনিও সুস্থ: আলাল

জামালপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ১৯:২২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯:২২

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘গণতান্ত্রিক বিশ্বকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তারা চাপ দিলে যেন পদত্যাগ করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের এক আইনজীবী উচ্চ আদালতে রিট করেছেন এ ব্যাপারে নির্দেশনা জারি করতে। বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক বিশ্ব এত বেশি দৃষ্টি দিচ্ছে এখন আর কোনও দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।’

রবিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুরে অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৮ তারিখের মহাসমাবেশের কথা উল্লেখ করে আলাল বলেন, ‘জেলা এবং কেন্দ্র উভয় দিকেই পাহারাদার রাখতে হবে যেন সরকার কোথাও কোনও অঘটন ঘটাতে না পারে। আওয়ামী লীগ বলেছে, শাপলা চত্বরের চাইতেও নাকি করুণ পরিণতি হবে আমাদের। তার মানে ওবায়দুল কাদের বেখেয়ালে স্বীকার করে নিয়েছেন, শাপলা চত্বরে তারা অনেক মানুষকে খুন করেছেন। গণতন্ত্র মুক্ত হলে বেগম খালেদা জিয়া এমনিতেই মুক্ত হবেন, দেশ সুস্থ হলে তিনিও সুস্থ হয়ে যাবেন। তারেক রহমান দেশে ফিরে আসবেন।’

শহরের সরদারপাড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী