বাদ পড়লেন আলোচিত সেই এমপি, বললেন ‘এটা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৬ নভেম্বর ২০২৩, ২৩:৩০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২৩:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তার পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপিকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নতুন মুখ নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

গত ২৭ মে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে উঠান বৈঠকে বিষপানে আত্মহত্যার ঘোষণা দেন এই সংসদ সদস্য। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকার প্রচার ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। 

বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে ওই বৈঠকে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, ‘এরাই ৩০ লাখ মানুষকে শহীদ করেছে, এরাই দুই লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। যদি শুনতে পারি নৌকা হেরে গেছে, খালেদা জিয়া ক্ষমতায় গেছেন, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনও দরকার নেই।’ তার এমন বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল।

মনোনয়ন থেকে বাদ পড়ার বিষয়ে বাংলা ট্রিবিউনকে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘ওই সময় যে বক্তব্য দিয়েছিলাম, তা সম্পূর্ণ সঠিক ছিল। কারণ বিএনপি ওই সময় অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল। বর্তমানে বিএনপি দেশে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের ক্ষমতায় যাওয়ার কোনও সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। আমার মনে হয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে আমি একমাত্র মুক্তিযোদ্ধা এমপি। আমার রাজনীতিতে কোনও কলঙ্ক নেই। গোয়েন্দা প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদনে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলাম। আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে কেন বাদ দেওয়া হলো, তা বোধগম্য নয়। আমি যেই-সেই মুক্তিযোদ্ধা নই, জেনুইন মুক্তিযোদ্ধা। আমি দলীয় প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ করবো, যেন আমার বিষয়টি আরেকবার বিবেচনা করা হয়। শেষ বয়সে যেন আরেকবার এমপি হতে পারি।’

আরও পড়ুন: ‘বিএনপি ক্ষমতায় গেলে বিষ খেয়ে আত্মহত্যা করবো’

আরও পড়ুন: ‘আত্মহত্যা’ করতে চাওয়ার ব্যাখ্যা দিলেন এমপি নাজিম উদ্দিন

/এএম/ 
সম্পর্কিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার