গরু চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

জামালপুর প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:১৫

জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহত অন্য দুই জন হলেন- শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চাঁন মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

এলাকাবাসী জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঁঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান ও আরও দুই জন আহত হন। সঙ্গে থাকা আরও ৮-১০ চোর পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও আহত দুই জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) বলেন, সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার মহিষ দুটি নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি শনাক্ত করি।

গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) বলেন, রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে চারটি গরু হারিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে সেখানে আমার গরুগুলো শনাক্ত করি।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুই জন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী