মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুই বন্ধুর

জামালপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৬:৪২ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:৪০

জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেলো দুই বন্ধুর।

নিহত শাকিল (১৯) জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে। সে ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। অপর নিহত মজিবর রহমান (১৮) একই এলাকার শহিদুর রহমানের ছেলে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে মেলান্দহের দুরমুঠের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই তরুণের মৃত্যু হয়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি।

জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর অপমৃত্যুর মামলা করা হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার